জমপেশ দিন পার করছেন গ্লামারখ্যাত এই নায়িকা
দি নিউজ লায়ন; লীনা গঙ্গোপাধ্যায়- শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবিতে দেব আর পাওলির সঙ্গে অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর শুক্রবারই দিল্লিতে রওনা দিয়েছেন বিশেষ কাজে। কাজে মন ডুবিয়ে দিলেও বন্ধু, আত্মীয়-পরিজনের প্রতি দায়িত্ব, ভালোবাসা থেকে কোনো দিন মুখ ফিরিয়ে নেননি এই অভিনেত্রী।
সম্প্রতি প্রিয় বান্ধবী দেবযানীর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। ছবিতে দেখা যায় বন্ধুদের সঙ্গে আনন্দ করছেন। আঙুলে ‘ভি’ চিহ্ন দিয়ে সেই আনন্দকেই প্রকাশ করছেন শ্রাবন্তী। দুই পাশে দুই বান্ধবী। বাঁ দিকে গোলাপি পোশাকে অভিনন্দন নাগ চৌধুরী, শ্রাবন্তীর প্রেমিক অভিরূপের ভাই। অভিরূপ যদিও ছবিতে নেই। এদিকে দিল্লিতে গানের শ্যুটিং শেষে আগামী রোববারই কলকাতায় ফিরবেন এই শ্রাবন্তী।
এসেই ওয়েব সিরিজের কাজ শুরু করবেন বলে জানা গেছে। সবমিলিয়ে জমপেশ দিন পার করছেন গ্লামারখ্যাত এই নায়িকা। আর এদিকে বেচারা রোশান সিং যতই তার বিরহে কাতর হয়ে ফের সংসার করার ইচ্ছা প্রকাশ করুন না কেন, নায়িকা অনেক আগেই মুখ ফিরিয়েছেন। রোশান সেন তার জীবনে অতীত।

Post a Comment